বাংলা ২য় পত্র · ১-ভাষা — MCQ ও উত্তর
৭ম শ্রেণি · বাংলা ২য় পত্র। এই অধ্যায়ে মোট 31টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
বাংলা ভাষার উৎসমূল কোন ভাষা?
- আর্য ভাষা
- সংস্কৃত মূল ভাষা
- ইন্দো-ইউরোপীয় মূল ভাষা
- গৌড়ীয় বঙ্গ ভাষা
সঠিক উত্তর: ইন্দো-ইউরোপীয় মূল ভাষা
নিচের কোন বাক্যটি সাধু ভাষার উদাহরণ?
- আমি আজ বাড়ি যাব
- আমি আজ সুস্থবোধ করিতেছি
- আমি আজ বই মেলায় যাব
- তাকে আমার খুব প্রয়োজন
সঠিক উত্তর: আমি আজ সুস্থবোধ করিতেছি
ভাষা কী?
- কণ্ঠের উচ্চারণ
- উচ্চারণের প্রতীক
- ভাব প্রকাশের মাধ্যম
- ধ্বনির সমষ্টি
সঠিক উত্তর: ভাব প্রকাশের মাধ্যম
ভাষা বলতে কোনটি বোঝায়?
- অর্থবোধক ধ্বনি
- অর্থহীন ধ্বনি
- ইশারা-ইঙ্গিত
- ছবি
সঠিক উত্তর: অর্থবোধক ধ্বনি
মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবোধ্য ধ্বনি সমষ্টিকে কী বলা হয়?
- বর্ণমালা
- শব্দ
- পদ
- ভাষা
সঠিক উত্তর: ভাষা
সমাজবদ্ধ মানুষের পারম্পরিক ভাব বিনিময়ের উন্নত মাধ্যম কোনটি?
- ইশারা
- অঙ্গভঙ্গি
- চিত্র
- ভাষা
সঠিক উত্তর: ভাষা
ভাষারীতির দিক থেকে বাংলা ভাষার কয়টি রূপ দেখা যায়?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
সঠিক উত্তর: দুটি
ভাষা বিকাশের প্রাথমিক রূপ হিসেবে বিবেচ্য-
- ইশারা-ইঙ্গিত
- উচ্চারণ
- ধ্বনিগুচ্ছ
- বর্ণমালা
সঠিক উত্তর: ইশারা-ইঙ্গিত
বাংলা ভাষায় কয় কোটি লোক কথা বলে?
- পনেরো কোটি
- বিশ কোটি
- পঁচিশ কোটি
- তিরিশ কোটি
সঠিক উত্তর: তিরিশ কোটি
কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?
- পালি
- হিন্দি
- উড়িয়া
- বঙ্গকামরূপী
সঠিক উত্তর: বঙ্গকামরূপী