Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

সংস্কৃত · কারক — MCQ ও উত্তর

৬ষ্ঠ শ্রেণি · সংস্কৃত। এই অধ্যায়ে মোট 9টি প্রশ্ন আছে। নিচে প্রথম 9টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. যিনি ক্রিয়া সম্পাদন করেন, তাকে কোন কারক বলে?

    1. করণকারক
    2. অধিকরণকারক
    3. কর্তৃকারক
    4. কর্মকারক

    সঠিক উত্তর: কর্তৃকারক

    ব্যাখ্যা: যিনি ক্রিয়া সম্পাদন করেন, তাকে কর্তৃকারক বলে।

  2. 'মাতা পুত্রং বদতি' বাক্যে 'পুত্রং' কোন কারক?

    1. অপাদান কারক
    2. কর্মকারক
    3. কর্তৃকারক
    4. সম্প্রদান কারক

    সঠিক উত্তর: কর্মকারক

    ব্যাখ্যা: 'কাকে' প্রশ্ন করলে 'পুত্রকে' উত্তর পাওয়া যায়, তাই পুত্রং কর্মকারক ও দ্বিতীয়া।

  3. 'বয়ং নেত্রেণ পশ্যামঃ' বাক্যে 'নেত্রেণ' কোন কারক?

    1. করণকারক
    2. কর্মকারক
    3. অপাদান কারক
    4. অধিকরণ কারক

    সঠিক উত্তর: করণকারক

    ব্যাখ্যা: যার সাহায্যে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তা করণকারক। নেত্রেণ তৃতীয়া বিভক্তিতে বসেছে।

  4. 'তৃষার্তায় জলং দেহি' বাক্যে 'তৃষার্তায়' কোন কারক?

    1. অপাদান কারক
    2. কর্মকারক
    3. করণকারক
    4. সম্প্রদান কারক

    সঠিক উত্তর: সম্প্রদান কারক

    ব্যাখ্যা: যাকে স্বত্ব ত্যাগ করে কোনো কিছু দান করা হয়, তাকে সম্প্রদান কারক বলে।

  5. 'নগরাৎ বহিঃ গচ্ছতি' বাক্যে 'নগরাৎ' কোন কারক?

    1. কর্ম
    2. সম্প্রদান
    3. অপাদান
    4. অধিকরণ

    সঠিক উত্তর: অপাদান

    ব্যাখ্যা: একটি বস্তু থেকে অন্য বস্তু পৃথক হওয়ার পর যে বস্তুটি স্থির থাকে, তা অপাদান কারক। নগরাৎ পঞ্চমী বিভক্তিতে বসেছে।

  6. 'সঙ্গীতে নিপুণা মালবিকা' বাক্যে 'সঙ্গীতে' কোন কারক?

    1. অপাদান কারক
    2. অধিকরণ কারক
    3. করণ কারক
    4. সম্প্রদান কারক

    সঠিক উত্তর: অধিকরণ কারক

    ব্যাখ্যা: যে বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয় তা অধিকরণ কারক। সঙ্গীতে সপ্তমী বিভক্তিতে বসেছে।

  7. 'সূর্যঃ উদেতি' বাক্যে 'সূর্যঃ' কোন কারক?

    1. কর্তৃকারক
    2. কর্মকারক
    3. অধিকরণ কারক
    4. করণ কারক

    সঠিক উত্তর: কর্তৃকারক

    ব্যাখ্যা: সূর্য নিজেই ক্রিয়া সম্পাদন করছে, তাই সূর্যঃ কর্তৃকারক।

  8. 'বসন্তে কোকিলঃ কূজতি' বাক্যে 'বসন্তে' কোন কারক ও বিভক্তি?

    1. করণকারক ও তৃতীয়া
    2. অপাদানকারক ও পঞ্চমী
    3. কর্মকারক ও দ্বিতীয়া
    4. অধিকরণকারক ও সপ্তমী

    সঠিক উত্তর: অধিকরণকারক ও সপ্তমী

    ব্যাখ্যা: বসন্তে কাল বোঝাচ্ছে। কালবাচক শব্দ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিতে বসে।

  9. যে স্থানে, যে কালে বা বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে কোন কারক বলে?

    1. সম্প্রদান কারক
    2. করণ কারক
    3. অধিকরণ কারক
    4. অপাদান কারক

    সঠিক উত্তর: অধিকরণ কারক

    ব্যাখ্যা: যে স্থানে, যে কালে বা বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে অধিকরণ কারক বলে।

← আগের অধ্যায়পরের অধ্যায় →