Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বিজ্ঞান · পরিবেশের আন্তঃসম্পর্ক — MCQ ও উত্তর

৬ষ্ঠ শ্রেণি · বিজ্ঞান। এই অধ্যায়ে মোট 6টি প্রশ্ন আছে। নিচে প্রথম 6টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. প্রাণীর শ্বসনে উৎপন্ন কোন গ্যাস উদ্ভিদের সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়?

    1. অক্সিজেন
    2. নাইট্রোজেন
    3. কার্বন ডাইঅক্সাইড
    4. হাইড্রোজেন

    সঠিক উত্তর: কার্বন ডাইঅক্সাইড

    ব্যাখ্যা: প্রাণীর শ্বসনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়।

  2. সালোকসংশ্লেষণে উৎপন্ন অক্সিজেন কীসে কাজে লাগে?

    1. শ্বসনে শক্তি উৎপাদনে
    2. বংশবিস্তারে
    3. বর্জ্য অপসারণে
    4. পরিপাকে

    সঠিক উত্তর: শ্বসনে শক্তি উৎপাদনে

    ব্যাখ্যা: সালোকসংশ্লেষণে উৎপন্ন অক্সিজেন উদ্ভিদ ও প্রাণীর শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনে কাজে লাগে।

  3. মৌমাছি ফুলের কী সাহায্য করে?

    1. পাতা ঝরানো
    2. কাণ্ড শক্ত করা
    3. শিকড় তৈরি
    4. পরাগায়ন

    সঠিক উত্তর: পরাগায়ন

    ব্যাখ্যা: মৌমাছি ফুলে ফুলে বিচরণ করে পরাগায়ন ঘটায়, যা উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে।

  4. জীব ও জড় উপাদানের পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ককে কী বলে?

    1. মহাবিশ্ব
    2. ইকোসিস্টেম
    3. সৌরজগৎ
    4. জলবায়ু

    সঠিক উত্তর: ইকোসিস্টেম

    ব্যাখ্যা: কোনো অঞ্চলের জীব উপাদান ও জড় উপাদানের নির্ভরশীলতার সম্পর্ককে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলে।

  5. পৃথিবীর ক্ষুদ্রতম জীব কোনটি?

    1. তিমি
    2. হাতি
    3. ব্যাকটেরিয়া
    4. বটগাছ

    সঠিক উত্তর: ব্যাকটেরিয়া

    ব্যাখ্যা: সবচেয়ে বড় জীব তিমি এবং ক্ষুদ্রতম জীব ব্যাকটেরিয়া।

  6. প্রাণী প্রধানত খাদ্যের জন্য কার উপর নির্ভর করে?

    1. বায়ুর উপর
    2. মাটির উপর
    3. উদ্ভিদের উপর
    4. পানির উপর

    সঠিক উত্তর: উদ্ভিদের উপর

    ব্যাখ্যা: প্রাণী খাদ্যের জন্য সরাসরি বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভর করে।

← আগের অধ্যায়পরের অধ্যায় →