Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায় ৪: আমাদের সংস্কৃতি — MCQ ও উত্তর

৩য় শ্রেণি · বাংলাদেশ ও বিশ্বপরিচয়। এই অধ্যায়ে মোট 10টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. মাতৃভাষায় কথা বলা জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার স্থান কত?

    1. ৩য়
    2. ৪র্থ
    3. ৫ম
    4. ৬ষ্ঠ

    সঠিক উত্তর: ৫ম

    ব্যাখ্যা: সারা বিশ্বে মাতৃভাষায় কথা বলা জনসংখ্যার মধ্যে বাংলা ভাষা পঞ্চম।

  2. নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি?

    1. শাড়ি
    2. কামিজ
    3. সালোয়ার
    4. স্কার্ট

    সঠিক উত্তর: শাড়ি

    ব্যাখ্যা: নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি।

  3. নিচের কোনটি পুরুষদের পোশাক?

    1. লুঙি
    2. শাড়ি
    3. বোরকা
    4. হিজাব

    সঠিক উত্তর: লুঙি

    ব্যাখ্যা: লুঙি, গেঞ্জি, ফতুয়া, পাজামা, পাঞ্জাবি ইত্যাদি পুরুষদের পোশাক।

  4. বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব কোনটি?

    1. পহেলা বৈশাখ
    2. বড়দিন
    3. দুর্গাপূজা
    4. ঈদ

    সঠিক উত্তর: পহেলা বৈশাখ

    ব্যাখ্যা: বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব।

  5. নবান্ন উৎসব কেন পালিত হয়?

    1. নতুন ফসল তোলা উপলক্ষে
    2. বৃষ্টি নামার জন্য
    3. ঈদ উপলক্ষে
    4. বিজয় উপলক্ষে

    সঠিক উত্তর: নতুন ফসল তোলা উপলক্ষে

    ব্যাখ্যা: কৃষকের ঘরে নতুন ফসল তোলা উপলক্ষে নবান্ন উৎসব পালিত হয়।

  6. খ্রিস্টানরা কোন দিনটি বড়দিন হিসেবে পালন করে?

    1. ২৫ ডিসেম্বর
    2. ১ জানুয়ারি
    3. ২১ ফেব্রুয়ারি
    4. ১৬ ডিসেম্বর

    সঠিক উত্তর: ২৫ ডিসেম্বর

    ব্যাখ্যা: খ্রিস্টানরা ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন বড়দিন হিসেবে পালন করে।

  7. বৌদ্ধ ধর্মাবলম্বীরা কোন উৎসব পালন করে?

    1. বুদ্ধপূর্ণিমা
    2. ঈদ-উল-ফিতর
    3. বড়দিন
    4. নবান্ন

    সঠিক উত্তর: বুদ্ধপূর্ণিমা

    ব্যাখ্যা: গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বৌদ্ধরা বুদ্ধপূর্ণিমা পালন করে।

  8. মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি?

    1. ঈদ-উল-ফিতর
    2. দুর্গাপূজা
    3. বড়দিন
    4. বুদ্ধপূর্ণিমা

    সঠিক উত্তর: ঈদ-উল-ফিতর

    ব্যাখ্যা: ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব।

  9. ফকির লালন শাহের গানকে কী বলা হয়?

    1. লালনগীতি
    2. রবীন্দ্র সংগীত
    3. নজরুল সংগীত
    4. ভাটিয়ালি

    সঠিক উত্তর: লালনগীতি

    ব্যাখ্যা: ফকির লালন শাহের গানকে লালনগীতি বলা হয়।

  10. ধামাইল, সারি ও জারি গানের সঙ্গে নাচ কোন ধরনের নৃত্য?

    1. লোকনৃত্য
    2. সৃজনশীল নৃত্য
    3. শাস্ত্রীয় নৃত্য
    4. থালা নৃত্য

    সঠিক উত্তর: লোকনৃত্য

    ব্যাখ্যা: কোনো অঞ্চলের জীবনঘনিষ্ঠ নৃত্যকে লোকনৃত্য বলা হয়।

← আগের অধ্যায়পরের অধ্যায় →