৪৯তম বিসিএস - বাংলা সাহিত্য (ব্যাকরণ অংশ দেখুন বিসিএস অনুশীলন থেকে) — MCQ ও উত্তর
বিসিএস বিষয়ভিত্তিক (৪৯তম) · । এই অধ্যায়ে মোট 1976টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
"সাহিত্যে খেলা" গদ্যে "মন উচুতেও উঠতে চায়,নিচুতেও নামতে চায়।"এটি কার উক্তি?
- বঙ্কিমচন্দ্রের
- প্রমথ চৌধুরীর
- রবীন্দ্রনাথের
- কাজী নজরুল ইসলামের
সঠিক উত্তর: প্রমথ চৌধুরীর
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B "মন উচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায় "এটি প্রমথ চৌধুরীর উক্তি। উক্তিটি প্রমথ চৌধুরীর 'সাহিত্য খেলা' প্রবন্ধ থেকে নেয়া। প্রবন্ধটি 'প্রবন্ধ সংগ্রহ' প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত।
মহাভারতের আদি রচয়িতা কে?
- বেদব্যাস
- কাশীরাম দাস
- কবি বাল্মীকি
- কৃত্তিবাস
সঠিক উত্তর: বেদব্যাস
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A - মহাভারতের মূল ও আদি রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব(বেদব্যাস)। - মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর। - কবি কাশীরাম দাস হলেন মহাভারতের বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক।
রামায়ণের আদি রচয়িতা কে?
- বেদব্যাস
- কাশীরাম দাস
- কবি বাল্মীকি
- কৃত্তিবাস
সঠিক উত্তর: কবি বাল্মীকি
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C রামায়ণের প্রথম অনুবাদক পনের শতকের কবি কৃত্তিবাস ওঝা। তিনি রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক। মূল ও আদি রচয়িতা বাল্মীকি ।
ড. মুহাম্মদ শহীদ্দুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
- Buddhist Mystic Songs
- চর্যাগীতিকা
- চর্যাগীতিকোষ
- হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা
সঠিক উত্তর: Buddhist Mystic Songs
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে। এটি প্রকাশিত হয় ১৯৬০ সালে। ড. সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' - গ্রন্থে ২৪ জন কবির নাম পাওয়া যায়। এই দুই লেখকের উৎস থেকে বলা যায় চর্যাপদের কবি সংখ্যা ২৩, মতান্তরে ২৪ জন।
বাংলা সাহিত্যের প্রাচীন যুগ-
- ৪৫০-৬৫০
- ৬৫০-৮৫০
- ৬৫০-১২০০
- ৬৫০-১২৫০
সঠিক উত্তর: ৬৫০-১২০০
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - প্রাচীন যুগ --(৬৫০--১২০০),- মধ্যযুগ (১২০১--১৮০০ ), - আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত।
হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন?
- চর্যাপদাবলি
- চর্যাগীতিকা
- চর্যাচর্যবিনিশ্চয়
- হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা
সঠিক উত্তর: হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D হরপ্রসাদ শাস্ত্রি নেপাল থেকে আবিষ্কৃত চর্যাপদ, সরহপাদ ও কারুপাদের দোহা এবং ডাকার্ণব- চারটি পুঁথি একত্রে ১৯১৬ সালে ( ১৩২৩ বঙ্গাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 'হাজার বছরের পুরান বাঙ্গালার বৌদ্ধগান দোহা' (৮৭ টি পদ বিশিষ্ট) নামে প্রাকাশ করেন।
চর্যাপদ আবিষ্কার করেন-
- ড. মুহাম্মদ শহীদুল্লাহ
- বসন্তরঞ্জন রায়
- ড. দীনেশ চন্দ্র সেন
- হরপ্রসাদ শাস্ত্রী
সঠিক উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D বাংলা সাহিত্যর আদি নিদর্শন চর্যাপদ ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। তিনি এটি নেপালের 'রাজ-দরবারের গ্রন্থাগার' থেকে আবিষ্কার করেন।
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা
- ব্রজবুলি
- জগাখিচুড়ি
- সন্ধ্যাভাষা
- বঙ্গ-কামরুপী
সঠিক উত্তর: বঙ্গ-কামরুপী
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D ড. মুহম্মদ শহীদুল্লাহ্ তার বইয়ে চর্যাপদের ভাষাকে বঙ্গকামরূপী নামে আখ্যা দেন। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
বাংলা ভাষার প্রাচীন নিদর্শন-
- পুঁথি সাহিত্য
- খনার বচন
- নাথ সাহিত্য
- চর্যাপদ
সঠিক উত্তর: চর্যাপদ
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D বাংলা সাহিত্যর আদি নিদর্শন বা বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্যাপদ।
বাংলা সাহিত্যর প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদের সংখ্যা-
- ৪৬টি
- সাড়ে ৪৬টি
- ৪৯টি
- ৫০টি
সঠিক উত্তর: সাড়ে ৪৬টি
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B চর্যার ৫০ টি পদের মধ্য ২৪,২৫,৪৮ সংখ্যক পদের সম্পূর্ন পাওয়া যায় নি। ২৩ সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায় নি। অর্থাৎ মোট সাড়ে ৪৬ টি পদ পাওয়া গেছে।