বাংলাদেশ নৌবাহিনী — MCQ ও উত্তর
মন্ত্রণালয়, দপ্তর ও কমিশন · । এই অধ্যায়ে মোট 376টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন
শুদ্ধ বানান কোনটি?
- শিরচ্ছেদ
- শিরোচ্ছেদ
- শিরঃচ্ছেদ
- শিরশ্ছেদ
সঠিক উত্তর: শিরশ্ছেদ
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ • বিকিরণ,• মুমূর্ষু,• কৃষিজীবী,• মরীচিকা,• দধীচি,• মন্ত্রিপরিষদ,• শিরশ্ছেদ।
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
- সতীন
- শুক
- কনে
- শিল্পী
সঠিক উত্তর: সতীন
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A • যেসকল শব্দের লিঙ্গান্তর হয় না সেগুলো নিত্য পুরুষবাচক অথবা নিত্য স্ত্রীবাচক শব্দ।• নিত্য পুরুষবাচক শব্দ- কবিরাজ, কেরানী, দরবেশ, সরকার, জামাতা, রাষ্ট্রপতি, পীর, সেনাপতি, সভাপতি ইত্যাদি।• নিত্য স্ত্রীবাচক শব্দ- সতীন, দাই, সধবা, পরী, অপ্সরা, এয়ো, বিধবা ইত্যাদি।
‘বনৌষধি' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- বনঃ + ওষধি
- বন + ওষধি
- বনৌ + ষধি
- বনো + ওষধি
সঠিক উত্তর: বন + ওষধি
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B • অ কিংবা আ ধ্বনির পর ও কিংবা ঔ ধ্বনি থাকলে উভয়ে মিলে ঔ হয়। ঔ-কার পূর্ব বর্ণে যুক্ত হয়।যেমন:- জল + ওকা = জলৌকা,- মহা + ওষধি = মহৌষধি,- মহা + ঔদার্য = মহৌদার্য,- বন + ওষধি = বনৌষধি।
'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' এই উক্তিটি কার?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কালী প্রসন্ন ঘোষ
- মোহাম্মদ লুৎফর রহমান
- প্রমথ চৌধুরী
সঠিক উত্তর: প্রমথ চৌধুরী
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D - সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত ' উক্তিটি করেন প্রমথ চৌধুরী।• তাঁর অন্যান্য বিখ্যাত উক্তি:- 'কাব্য জগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা'।- 'যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়'।- 'বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে'।- ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়'।
'তুমি না বলেছিলে এখানে আসবে?'- এখানে 'না' এর ব্যবহার কি অর্থে?
- প্রশ্নবোধক
- হ্যাঁ বোধক
- না বোধক
- বিস্ময়সূচক
সঠিক উত্তর: হ্যাঁ বোধক
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B -প্রদত্ত বাক্যে ‘না’ এর ব্যবহার ‘হ্যাঁ' বোধক।-কারণ, মনে রাখবেন- নেতিবাচক/না বোধক বাক্য দ্বারা ‘প্রশ্ন করলে’ সবসময় হ্যাঁ-বাচক অর্থ প্রকাশ করে। যেমনঃ- রবীন্দ্রনাথের বই যে ভাল, তা কি আমি জানি না? -এখানে বক্তা আসলে জানেন যে, রবীন্দ্রনাথের বই ভাল।-এরূপ- উক্ত বাক্যে আগামী কাল আসার বিষয়টির নিশ্চয়তা প্রকাশে না এর ব্যবহার হয়েছে, যা মূলত নিশ্চয়তা জ্ঞাপক বিবৃতি প্রকাশ করছে। তাই শুদ্ধ উত্তর হ্যাঁ- বাচক।এরূপ- বিভিন্ন অর্থে ‘না’ অব্যয়টি ব্যবহৃত হতে পারে। যেমন-নিষেধ অর্থেঃ এখন যেও না (ক্রিয়া বিশেষণ) ।বিকল্প প্রকাশে : তিনি যাবেন, না হয় আমি যাব।আদর প্রকাশে বা অনুরোধে : আর একটি মিষ্টি খাও না খোকা। আর একটা গান গাও না।সম্ভাবনায় : তিনি না কি ঢাকায় যাবেন।বিস্ময়ে : কী করেই না দিন কাটাচ্ছ!তুলনায় : ছেলে তো না, যেন একটা হিটলার।
‘তেপান্তর' কোন সমাসের উদাহরণ?
- কর্মধারয়
- বহুব্রীহি
- অব্যয়ীভাব
- দ্বিগু
সঠিক উত্তর: দ্বিগু
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D - সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। - দিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। - দিগুসমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। যেমন: তিন প্রান্তরের সমাহার = তেপান্তর।
‘আ মরি বাংলা ভাষা’- এ ‘আ’ দ্বারা কি প্রকাশ করা হয়েছে?
- আশা
- আনুগত্য
- আনন্দ
- আবেগ
সঠিক উত্তর: আনন্দ
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C [আ] (অব্যয়) বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়:(১) আনন্দ প্রকাশে (আ মরি বাংলা ভাষা!-অতুলপ্রসাদ সেন);(২) সুখবোধে (আ কি আরাম!);(৩) বিদ্রূপে (আ মরণ আর কী!);(৪) প্রশংসায় (আ মরি! আ মরি! কী শোভা!);(৫) স্বস্তিতে (আ! বাঁচা গেল।);(৬) স্মরণে (আ, তাই বটে) ইত্যাদি।সোর্সঃ accessibledictionary.gov.bd
‘বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে' বাক্য কোন শ্রেণির ?
- যৌগিক
- জটিল
- মিশ্র
- সরল
সঠিক উত্তর: যৌগিক
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A - পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।- যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, নতুবা, অথচ, কিংবা, বরং প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।যেমন:- তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না- বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে
‘শাহনামা' গ্রন্থটি কার রচিত?
- আলাওল
- শাহ মুহাম্মদ সগীর
- ফেরদৌসী
- বাহরাম খাঁ
সঠিক উত্তর: ফেরদৌসী
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - শাহনামা অথবা শাহ্-নামা পারস্যের (বর্তমান ইরান) কবি ফেরদৌসী দ্বারা লিখিত একটি দীর্ঘ মহাকাব্য।- এটি একই সাথে ইরানের ও সারা বিশ্বের ফার্সি ভাষাভাষী লোকদের জন্য জাতীয় মহাকাব্য।- ফেরদৌসী ৯৭৭ থেকে ১০১০ সালের মধ্যে ৩০ বছরের অধিক সময় ধরে এই মহাকাব্য রচনা করেন।- শাহনামায় প্রায় ষাট হাজার শ্লোক রয়েছে।ইরানের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে আনা হয়েছে এই মহাকাব্যে।- শাহনামাতে মূলত ইরানে ইসলাম পূর্ব ও সপ্তম শতাব্দীতে ইসলাম শাষন ব্যাবস্থা চালু হওয়ার পরের কাহিনী বর্নিত হয়েছে। এ কাহিনীতে রাজাদের গুনগান ও পরবর্তীতে কবির নিজের অনুভুতির বহিঃপ্রকাশ ঘটেছে।- বর্তমানে ইরান, তার পার্শবর্তী ফার্সি ভাষায় কথা বলা আফগানিস্তান ও তাজাকিস্তানের লোকদের কাছে শাহনামা তাদের সাহিত্যের ধারক।
ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
- তেইশ নম্বর তৈলচিত্র
- ক্ষুধা ও আশা
- কর্ণফুলী
- ধানকন্যা
সঠিক উত্তর: কর্ণফুলী
ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C - কর্ণফুলী আলাউদ্দিন আল আজাদ রচিত একটি উপন্যাস।- এটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।- ষাটের দশকে আলাউদ্দিন আল আজাদ রচিত তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০) ও কর্ণফুলী উপন্যাসটি ব্যাপক সাড়া জাগায়।- আলাউদ্দিন আল আজাদের লেখা এ উপন্যাসটিতে প্রাধান্য পেয়েছে আদিবাসী মানুষের জীবনচিত্র।