Eduversity.bd — Learn with Us, Achieve Your Dreams

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় — MCQ ও উত্তর

মন্ত্রণালয়, দপ্তর ও কমিশন · । এই অধ্যায়ে মোট 551টি প্রশ্ন আছে। নিচে প্রথম 10টি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।

এই অধ্যায়ে সব প্রশ্নে অনুশীলন করুন

  1. বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার?

    1. ২ প্রকার
    2. ৩ প্রকার
    3. ৪ প্রকার
    4. ৫ প্রকার

    সঠিক উত্তর: ২ প্রকার

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A বাংলা ভাষায় ধ্বনি দুই প্রকার। যথা: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। বাংলা ভাষায় মোট ধ্বনি ৫০ টি। তারমধ্যে স্বরধ্বনি ১১ টি এবং ব্যঞ্জনধ্বনি ৩৯ টি।

  2. 'খুশি' শব্দের বিপরীত শব্দ কি?

    1. সকাল
    2. অখুশি
    3. উঠে
    4. ভান্ডার

    সঠিক উত্তর: অখুশি

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B বিপরীত শব্দ: খুশি- অখুশি, সকাল- সন্ধ্যা, ওঠে- নামে।

  3. কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন?

    1. ১৯৭৪
    2. ১৯৭৫
    3. ১৯৭৬
    4. ১৯৭৭

    সঠিক উত্তর: ১৯৭৬

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C জাতীয় কবি কাজী নজরুল ইসলাম : জন্ম- ২৪ মে, ১৮৯৯ খ্রি. ( ১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ)। মৃত্যু- ২৯ আগস্ট, ১৯৭৬ খ্রি. ( ১২ ভাদ্র, ১৩৮৩ বঙ্গাব্দ, ৭৭ বছর বয়সে। মৃত্যুর কারণ: পিক্স ডিজিজ নামক মস্তিষ্ক রোগ। বাকশক্তি হারিয়ে ফেলেন- ৪৩ বছর বয়সে। সমাধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ। দাম্পত্য সঙ্গী- প্রমীলা দেবী(আশালতা সেনগুপ্ত), নার্গিস। উপাধি- বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি। ছদ্মনাম- ধূমকেতু, বুলবুল, রূপকার, কহনল মিশ্র। ডাক নাম- দুখু মিয়া, নজর আলী, ব্যাঙ্গাচি, নূরু, তারা ক্ষেপা, হৈ হৈ কাজী। প্রাতিষ্ঠানিক উপাধি- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট(ডি-লিট) ডিগ্রি প্রদান করে- ১৯৬৯ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট(ডি-লিট) ডিগ্রি প্রদান করে - ১৯৭৪ সালে। পুরস্কার- স্বাধীনতা পুরস্কার (১৯৭৭)। পদক- একুশে পদক: ১৯৭৬ সালে (বাংলাদেশ সরকার কর্তৃক)। জগত্তারিণী স্বর্ণপদক: ১৯৪৫ সালে (কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক)। পদ্মভূষণ পদক : ১৯৬০ সালে (ভারত সরকার কর্তৃক)।

  4. 'কচি' শব্দটির অর্থ কি?

    1. নতুন
    2. কাঁচা
    3. আসর
    4. কচিভাব

    সঠিক উত্তর: কাঁচা

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B কচি দেশি শব্দ; যার অর্থ কাঁচা, নবজাতক।

  5. 'যিনি নৌকা চালান'- এক কথায় প্রকাশ কি?

    1. তাঁতি
    2. জেলে
    3. রাখাল
    4. মাঝি

    সঠিক উত্তর: মাঝি

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option D যিনি নৌকা চালান- মাঝি। আরো কয়েকটি এক কথায় প্রকাশ: কর্ম সম্পাদনে পরিশ্রমী- কর্মঠ, ইতিহাস রচনা করেন যিনি- ঐতিহাসিক, যিনি বক্তৃতা দানে পটু- বাগ্মী।

  6. কোন বানানটি শুদ্ধ?

    1. ঔষধ
    2. ঔষুধ
    3. অষুধ
    4. ওশুধ

    সঠিক উত্তর: ঔষুধ

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B

  7. 'একুশের গান' কবিতার রচয়িতা কে?

    1. জসীমউদ্দিন
    2. সুফিয়া কামাল
    3. আব্দুল গাফ্ফার চৌধুরী
    4. সুকান্ত

    সঠিক উত্তর: আব্দুল গাফ্ফার চৌধুরী

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option C 'একুশের গান' কবিতার রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরী। জসীমউদ্দীন রচিত বিখ্যাত কবিতা 'কবর' । সুফিয়া কামাল রচিত বিখ্যাত কবিতা 'তাহারেই ড়ে মনে' । সুকান্ত ভট্টাচার্য রচিত বিখ্যাত কবিতা 'আঠারো বছর বয়স' ।

  8. মুস্তফা মনোয়ার হলেন একজন—

    1. চিত্রশিল্পী
    2. কারুশিল্পী
    3. স্থাপত্যশিল্পী
    4. ভাস্কর্যশিল্পী

    সঠিক উত্তর: চিত্রশিল্পী

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A মুস্তফা মনোয়ার (জন্ম ১ সেপ্টেম্বর ১৯৩৫) বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। চিত্রশিল্পে তার স্বতঃস্ফূর্ত পদচারণা, বাংলাদেশের নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, চিত্রকলার উদার ও মহৎ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ এবং ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লালরঙের সূর্যের প্রতিরূপ স্থাপনাসহ শিল্পের নানা পরিকল্পনায় তিনি বরাবর তার সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রাখেন।

  9. 'নারী' কবিতার রচয়িতা কে?

    1. কাজী নজরুল ইসলাম
    2. রবীন্দ্রনাথ ঠাকুর
    3. কামিনী রায়
    4. কায়কোবাদ

    সঠিক উত্তর: কাজী নজরুল ইসলাম

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option A 'নারী' কবিতার রচয়িতা কাজী নজরুল ইসলাম। এটি তাঁর 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তাঁর রচিত আরও কয়েকটি বিখ্যাত কবিতা—বিদ্রোহী, প্রলয়োল্লাস, পূজ্যরিণী, কুলি-মজুর, সিন্ধু, দারিদ্র, চৈতী হাওয়া, কান্ডারী হুশিয়ার।

  10. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি?

    1. ছন্দের জাদুকর
    2. বীরবল
    3. টেকচাঁদ ঠাকুর
    4. যাযাবর‌

    সঠিক উত্তর: বীরবল

    ব্যাখ্যা: সমাধান সঠিক উত্তর: Option B প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল' । তিনি বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক। অন্যদিকে, - প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম 'টেকচাঁদ ঠাকুর' । - বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম 'যাযাবর' । - সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি 'ছন্দের জাদুকর' ।

← আগের অধ্যায়পরের অধ্যায় →